তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেছেন, স্মার্টফোন আসক্তি শিক্ষার্থীদের বিপদগামী করছে। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময়ে অনলাইন ক্লাসের সুযোগে শিক্ষার্থীরা স্মার্টফোনের দিকে ঝুঁকে পড়ে। ফলে অনলাইন ক্লাসে উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আবারো করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সম্ভাব্য পরিস্থিতিতে আবার অনলাইন ক্লাস চালু হলে বা জরুরি কোনো প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারকালে আপত্তিকর কিছু চোখে পড়লে সাথে সাথে তা এড়িয়ে যেতে হবে। নৈতিকতার মানের সাথে কোনো আপস করা যাবে না।
গতকাল বুধবার টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বালিকা শাখার আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ উপাধ্যক্ষ মাওলানা শফিক উল্লাহ আল-মাদানী, সহযোগী অধ্যাপক মো: মাহতাব উদ্দিন। তা’মীরুল মিল্লাত ট্রাস্টের ত্রাণ বিতরণ : তা’মীরুল মিল্লাত ট্রাস্টের পক্ষ থেকে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের গাবসারা চরের বন্যার্তদের মধ্যে গত সোমবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনÑ তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, টাঙ্গাইল জেলা মাদরাসা শিক্ষক পরিষদের প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ, টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক মাহাতাব উদ্দিন, মাদরাসার ছাত্র প্রতিনিধি মেজবাহুল হাসান, মো: মিনহাজ প্রমুখ। বন্যাকবলিত এলাকায় প্রায় এক হাজার অসহায় বানবাসি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।