বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা থেকে ভয়ঙ্কর মাদকদ্রব্য আইস ও ইয়াবাসহ ছগির মৃধা (৩৬) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য অধিদফতর। তাকে ৩০০ পিস ইয়াবা ও দুই গ্রাম আইসসহ গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মাদকদ্রব্য অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।



