বরগুনায় নিখোঁজের চার দিন পর নদী থেকে খোকন খান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের খানবাড়িসংলগ্ন নদী থেকে তার এ বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সততা নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ। মৃত খোকন খান বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের জয়নাল খানের ছেলে।
বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।