সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও: আব্দুল বারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মাও: আব্দুল বারী শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে ও শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য। তিনি টানা তিনবার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ১০টার দিকে তিনি মারা যান।
শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ আসর তার প্রথম নামাজে জানাজা এবং তার গ্রামের বাড়ি হাওয়ালভাঙ্গীতে রোববার সকাল ৯টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শ্যামনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাও: আব্দুল বারীর ইন্তেকাল
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও: আব্দুল বারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ...



