সাতক্ষীরায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ দণ্ড দেন। তবে সাজাপ্রাপ্ত আসামি আছাফুর রহমান (৪১) পলাতক রয়েছে। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের আরিফ সরদারের ছেলে।
অপহরণের শিকার স্কুলছাত্রী আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
মামলার বিবরণে জানা যায়, আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের সপ্তম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে কুপ্রস্তাব দিত একই গ্রামের আছাফুর রহমান। কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়া হয়। একপর্যায়ে ২০১১ সালের ৭ নভেম্বর ওই ছাত্রীকে
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে অপহরণের দায়ে যাবজ্জীবন
সাতক্ষীরায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...



