সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে মোটরসাইকেলের চাপায় প্রাণ হারিয়েছে লামিশা আক্তার (১০) নামে এক শিক্ষার্থী। সোমবার উপজেলার সদর ইউনিয়নের কৈলাশটিলা গ্যাস ফিল্ড সংলগ্ন সড়কের গীর্দ এলাকার স্টিলের পুলের উপরে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শিক্ষার্থী লামিশা আক্তার উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের আহমদ মিয়ার মেয়ে ও রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে ঈদের বেড়ানোর জন্য বের হয় লামিশা আক্তার। ওই দিন উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গীর্দ গ্রামের রাস্তায় স্টিলের পুলের উপরে পায়ে হেঁটে আসা মাত্র একটি মোটরসাইকেল লামিশা আক্তারকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই লামিশার মৃত্যু হয়।
শিক্ষার্থী লামিশা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম।



