তালতলীর সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বরগুনা জেলায় কর্মরত এক এনএসআই সদস্য ও তার ভাগনীর লাশ উদ্ধার হয়েছে। এর আগে এই দুইজন নিখোঁজ হন। গতকাল দুপুরে তালতলীর শুভ সন্ধ্যার সৈকতে এ ঘটনা ঘটে। পরে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত এনএসআই সদস্যের নাম মোস্তফা কাদের। তিনি জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে কিছুদিন আগে বরগুনায় যোগদান করলে জেলার তালতলী উপজেলায় তাকে পোস্টিং দেয়া হয়।
এনএসআই সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তা তার স্ত্রী, দুই সন্তান ও স্ত্রীর বড় বোনের মেয়ে গোসল করতে নামলে তারা পানির স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তার স্ত্রী ও সন্তানদের উদ্ধার করতে পারলেও মোস্তফা কাদের ও স্ত্রীর বড় বোনের মেয়ে নূর আখতার জুইকে (১৭) নিখোঁজ ছিলেন। উদ্ধারকৃতরা হলেনÑকাদেরর স্ত্রী সেলিনা শিকদার, ছেলে আব্দুল করিম (১৬), মাহাথির মোহাম্মদ (৯)। এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, পটুয়াখালী থেকে একদল ডুবুরি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
তালতলীর সৈকতে প্রাণ হারালেন এনএসআই সদস্য ও ভাগনী
তালতলীর সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বরগুনা জেলায় কর্মরত এক এনএসআই সদস্য ও তার ভাগনীর লাশ উদ্ধার হয়েছে। এর আগে এই দুইজন নিখোঁজ...



