কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে সফিকুল ইসলাম নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার নাগেশ্বরী থানায় অভিযুক্ত খোকনের নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন নিহত সফিকুলের স্ত্রী সামছুন্নাহার। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ব্যাপারীহাট এলাকায় সফিকুলকে মারপিট করে দুর্বৃত্তরা। রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যু হয় সফিকুলের।
নিহতের ভাই ও ভাতিজা জানান, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মৃত আজগার আলী আজাদের ছেলে খোকনের মাদকের কারবারের ভারী হিসেবে কাজ করতেন কালিগঞ্জ ইউনিয়নের মন্নেয়ারপাড় এলাকার মৃত শমসের আলীর ছেলে সফিকুল ইসলাম। বেশ কিছুদিন ধরে সফিকুলকে মালামাল পরিবহনের টাকা দিচ্ছিল না খোকন। এ কারণে সে কাজ বন্ধ করে দেয়।
নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
নাগেশ্বরীতে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে সফিকুল ইসলাম নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার নাগেশ্বরী...



