সাতক্ষীরার শ্যামনগরের টেংরাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত জোড়া খুনের মামলায় আরো চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে তিনজনকে নিজ বাড়ি ও বৃহস্পতিবার সকালে একজনকে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেনÑ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের জোহর আলীর ছেলে জিয়াউল হক লিটন, একই গ্রামের নূর আলীর ছেলে আবদুল হামিদ, আসানুর হক ও মলুর হোসেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গত শুক্রবার স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে বিশেষ সভা চলাকালে বর্তমান ইউপি সদস্য আবদুল হামিদ লাল্টুর নেতৃত্বে শতাধিক লোক হাতে দা, লাঠি ও রড নিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫-৩০ জন আহত হন। এতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেয়ার পর আমির আলী এবং গুরুতর আহত আবদুল কাদের শেখকে (৩৬) সামেক হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে শনিবার ভোর রাতে মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক মোমরেজ আলী জানান, জিয়াউল হক লিটনকে তার শ্বশুরবাড়ি ও অপর তিন সহোদর আবদুল হামিদ, আসানুর হক ও মলুর হোসেনকে টেংরাখালী গ্রামে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শ্যামনগরে জোড়া খুনের মামলায় ৪ আসামি গ্রেফতার
সাতক্ষীরার শ্যামনগরের টেংরাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত জোড়া খুনের মামলায় আরো চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে তিনজনকে নিজ বাড়ি ও...



