পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরায় পিকআপের সাথে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার উপজেলার নাগডেমরার ছোট পাথাইহাট গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনজন মোটরসাইকেল আরোহী পাবনার বাগছিপাড়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে সিরাজগঞ্জে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার দিকে সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। খোঁজখবর করে নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।