গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার।
গতকাল শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ৭৫’র ১৫ আগস্টে নিহত সব শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন তিনি।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ওয়ালিদ হোসেন, উপসচিব মো: হেলাল উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



