গাজীপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

শনিবার সকালে দুর্ঘটনা দু’টি ঘটে।

জানা গেছে, শনিবার সকাল ৯টায় পূবাইল থানার শুকুন্দিরবাগ বান্দার টেকে দুই অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ইব্রাহিম (৩৩) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী আঞ্চলিক সড়কের পূবাইল কলেজ গেট এলাকায় লেগুনা ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।