ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে হিমেল (১৫) নামের এক কিশোরে মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হিমেল জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার জজ মিয়ার ছেলে।
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মো: রাসেল মিয়া জানান, দুপুরের দিকে খালাত ভাইদের নিয়ে মেঘনা নদীতে গোসল করতে যায় হিমেল। হঠাৎ নদীর পানিতে তলিয়ে যায় সে। এসময় তার খালাত ভাই চিৎকার দিলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে হিমেলকে উদ্ধার করে আশুগঞ্জ মেডিল্যাব হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



