ভোলার চরফ্যাশনের চর আইচা গ্রামে পুকুরের পানিতে ডুবে সোহানা (৫) ও ফাতেমা (৪) নামের দু’শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সোহানা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো: ফজলুর মেয়ে। ফাতেমা টাংঙ্গইলের নগরপুর থানার ভাবড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মো: মতিনের মেয়ে। সম্পর্কে তারা খালা-বোনজি। ফাতেমা তার নানা বাড়ি বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানায়, সকালে বাসার পাশে দু’শিশু খেলতেছিল। স্বজনরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে বাসার পাশের পুকুরে ভাসমান দেখতে পায়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



