রাজবাড়ীর কালুখালিতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এ সময় ছয় বছরের আরেক ছেলে আহত হয়। শুক্রবার সন্ধ্যার আগে রাজবাড়ীর কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো মর্জিনা খাতুন (৩৫) ও তার চার মাসের কন্যাসন্তান তানিসা। মর্জিনার স্বামী হোসেন আলী পেশায় কৃষি শ্রমিক।
রতনদিয়া ইউপি চেয়ারম্যান হাসিনা পারভীন ও স্থানীয় সূত্রে জানা যায়, টিনের ছাপরা ঘরে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া ছিল। বিদ্যুতের তার ছিদ্র হয়ে তাদের সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।