হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় দু’জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদলতে সাক্ষ্য গ্রহণ করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় দু’জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
সাক্ষীরা হলো- জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনি ও রতন মিয়া। এ নিয়ে সর্বমোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদলতে দু’জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
তিনি জানান, মূলত চারজনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও চার্জশিটের ১১, ১২ ও ১৩ নং সাক্ষী উপস্থিত ছিলেন। তবে আদালত ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রানী ও রতন মিয়ার সাক্ষ্য গ্রহণ করেছে। অপর সাক্ষী পারভেজের সাক্ষ্য গ্রহণ করা হয়নি।
কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মামুনুল হককে নারায়ণগঞ্জ কোর্টে আনা হয়। পরে বেলা ১টায় মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রমের জন্য তাকে আদালতে তোলা হয়। বেলা ২টায় সাক্ষ্য গ্রহণ শেষে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ২ ছাত্রলীগ নেতা
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় দু’জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।গতকাল দুপুরে নারায়ণগঞ্জ আদালতের নারী ও শিশু...



