নরসিংদীর পলাশে আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদকে সা: নিয়ে কটুক্তি করার অভিযোগে প্রশান্ত কর শ্রাবণ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। প্রশান্ত কর শ্রাবণ রাবান এলাকার মৃত নারায়ণ করের ছেলে।
পুলিশ জানায়, গতকাল রাতে অভিযুক্ত যুবক তার পিকে শ্রাবণ নামে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদকে সা: নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হলে তার গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে।
পলাশ থানার ওসি মোঃ ইলিয়াছ জানান, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



