নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ, নারী/শিশু ও মাদক মামলাসহ কয়েকটি মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে ও সোমবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিলগড়িয়া গ্রামের আয়েজ
উদ্দীনের ছেলে কামরুজ্জামানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়।
এছাড়া কাশবপুর গ্রামের শুকচাঁন আলীর ছেলে ইনতাজ আলীকে নারী/শিশু মামলায় এবং গ্রেফতারি পরোয়ানামূলে একই গ্রামের খোদা বক্সের স্ত্রী রিতা বেগমকে গ্রেফতার করা হয়। ওই রাতেই গ্রেফতারি পরোয়ানামূলে হাটকালু পাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে শাহিন আলম ও সুটকিগাছা গ্রামের কাশেম আলীর ছেলে বেলাল
হোসেন এবং সন্যাসবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে ইফতেখার ওরফে বিলাশকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ইফতেখারের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো
হয়।



