পাবনার সাঁথিয়ায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে রাজা নামের এক হত্যা মামলার আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কাশিনাথপুর বড়াট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের সেচ খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজা (৫০) সাঁথিয়া উপজেলা শ্রীধড়কুড়া গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান ,কাশিনাথপুর বড়াট গ্রামের বেঙ্গল মিটের সামনে মহাসড়কের পাশে ডোবায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে পাবনা মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে যায়। তবে পুলিশ জানায় নিহত রাজা তিন-চার দিন ধরে নিখোঁজ ছিলো। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যার করা হয়েছে।



