নীলফামারী সদর উপজেলার চারাল কাটা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারাযাওয়া ওই দুই শিশু হলো- সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের রফিক ইসলামের ছেলে মিজান (১৩) ও একই এলাকার আজিজুল ইসলামের ছেলে শাওন (১১)।

এলাকাবাসী জানায়, তারা দু’জনে মিলে বাড়ির পর্শ্ববর্তী চারাল কাটা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। বিষয়টি টের পাওয়ার পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের দু’জনের লাশ উদ্ধার করে।

চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।