গাজীপুর মহানগরের টঙ্গীতে ছয় তলার ছাদ থেকে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাবিত একই বাড়ির কেয়ারটেকার মহিনের ছেলে।
নিহত শিশুর বাবা মহিন জানান, তিনি মোক্তার বাড়ি রোডের সেবা ৫২ নম্বর ছয়তলা বাড়ির কেয়ারটেকার। বাড়ির ছাদের রুমে স্ত্রী ও একমাত্র ছেলে সন্তানকে নিয়ে বসবাস করেন। বুধবার সকালে শিশুটি গোসলের ভয়ে বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং ছাদে লোহার রেলিং টপকে নিচে নামার চেষ্টা চালায়। এ সময় ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।