জেলার রামগতি উপজেলায় পাঁচ বছর আগে স্ত্রী ফাতেমা আক্তারকে (১৮) হত্যার দায়ে স্বামী শাহজাহানকে (২৮) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৭ সালের ২২ আগস্ট আসামি শাহজাহান তার স্ত্রী ফাতেমা বেগমকে মাথায় আঘাত করে এবং পুকুরে ডুবিয়ে হত্যা করে। তার দেয়া জবানবন্দী এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শাহজাহান নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের বাউগ্যা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। ভিকটিম ফাতেমা পাশের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলগী গ্রামের আলী আকাব্বরের মেয়ে।
আদালত ও মামলা সূত্র জানায়, ২০১৭ সালের ২৮ জুলাই পারিবারিকভাবে শাহজাহানের সাথে ফাতেমা আক্তারের বিয়ে হয়। এর পর থেকে যৌতুকের দাবিতে স্বামী তার ওপর নির্যাতন শুরু করে। এরই মধ্যে প্রতিবেশী এক মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে শাহজাহানের। তাই ফাতেমাকে হত্যার পরিকল্পনা করে সে। ২১ আগস্ট শাহজাহানকে নিয়ে ফাতেমা রামগতির চর আফজাল গ্রামে তার বোন রাশেদা বেগমের বাড়িতে বেড়াতে যান। ওই দিন রাতে তারা সেখানে অবস্থান করেন। সকাল সাড়ে ৬টার দিকে দু’জনে বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময়েও তারা ঘরে ফিরে না যাওয়ায় বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। সকাল ৯টার দিকে পুকুরের পানিতে ফাতেমার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। তবে ফাতেমার স্বামী শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ২০১৭ সালের ৯ নভেম্বর ফাতেমার ভাই মহিউদ্দিন ফাতেমার স্বামী শাহজাহানসহ চার-পাঁচজনকে আসামি করে রামগতি থানায় হত্যা মামলা করেন।
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড
জেলার রামগতি উপজেলায় পাঁচ বছর আগে স্ত্রী ফাতেমা আক্তারকে (১৮) হত্যার দায়ে স্বামী শাহজাহানকে (২৮) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার...



