রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের পাঁচ দিন পর আকাশ খান (১৩) নামে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ উপজেলার পারুলিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে।

আকাশ উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দী গ্রামের রাশেদুল খানের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি।

জানা যায়, গত শনিবার সকালে আকাশ পাওনা টাকার আনার জন্য একই এলাকার টিটুর ছেলে আমিনুলের (২৪) কাছে যায় ৷ তারপর থেকে আকাশের সন্ধান পাওয়া যাচ্ছিল না।