বিদ্যুতের লোডশেডিংয়ের সময় মোমবাতির আগুনে পুড়ে গেছে জ্বালানি তেলের দোকানসহ আরো তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের কীর্তিনাশা নদীর সেতু সংলগ্ন শরীয়তপুরের নড়িয়া উপজেলার গাগ্রীজোড়া নামক বাজারে। শরীয়তপুর ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার গাগ্রীজোড়া বাজারে আইয়ুব আলী গাজীর জ্বালানি পদার্থের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।