রংপুর জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে জেলা জামায়াতের তরফে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে এ সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এ টি এম আজম খান, উপজেলা জামায়াত আমির বজলুর রশিদ মুকুল, নায়েবে আমির মোস্তাফিজুর রহমান, পীরগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ফারুকুল ইসলাম রাকু, সেক্রেটারি জহির উদ্দিন জুয়েল, ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির ক্বারী আব্দুল হক, সেক্রেটারি মামুনুর রশিদ, রংপুর জেলা উত্তর শিবির সভাপতি মমিন মিল্লাত ও সেক্রেটারি মোশাররফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৭ জুলাই শিবদেব চর গ্রামের সোহরাব আলীর বাড়িতে আগুন লাগে। এ সময় সোহরাব আলীর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে দুটি ছাগল ও একটি গরু মারা যায়।



