খাগড়াছড়িতে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে জেলা সদরের কমলছড়ির পরিত্যক্ত একটি ইটভাটার পাশের পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুর রহমান জানান, ‌‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’