চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন নামের (২২) এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার পিয়ারাতলা নামক স্থানে মা-বাবা এগ্রো ফুড অটোরাইস মিলে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল হোসেন উপজেলার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও মা-বাবা এগ্রো ফুডের শ্রমিক।

জানা গেছে, ফয়সাল বেলা পৌনে ১২টার দিকে মিলের পুরাতন একটি বয়লারে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল খালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।