গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। অপরজন ঢাকা মেডিক্যালে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
রোববার সকালে ৫ নম্বর বাউশিয়া ইউনিয়নে ওই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন সিএনজিতে থাকা যাত্রী মো: টিটু (২৫), পিকআপচালক মো: ফেরদৌস ইসলাম (৫২)।
গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। একটি গাড়ি জব্দ করা হয়েছে অপর গাড়ি দ্রুত গতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। পৃথক দুটি ঘটনায়ই গজারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



