নড়াইলের লোহাগড়ায় ‘ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে অংশীজনদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিদ উদ্দিন। তিনি বলেন, নড়াইলের সাহাপাড়ায় যে ক্ষতি হয়েছে তাতে সম্পদের চেয়ে আমাদের বিশ^াস ও অনুভূতিতে বেশি আঘাত হেনেছে। কেউ সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্ট করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননা, কটূক্তি বা মন্তব্য করেও থাকে, তাহলেও আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। পুলিশ সুপার প্রবীর কুমার রায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
নড়াইলের সাহাপাড়া পরিদর্শন খুলনা রেঞ্জ ডিআইজির
নড়াইলের লোহাগড়ায় ‘ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে অংশীজনদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা...



