নিখোঁজের তিন দিন পর রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্ব বাগদুলি গ্রামের হাবিবুর রহমান খান (৬০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ পাশের কালুখালির বড় পাতুরিয়া গ্রামের সিদ্দিক মণ্ডলের গোয়ালঘরের মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে কালুখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রামের দুই ফুট মাটির নিচে থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ সিদ্দিক মণ্ডল (৬১) ও তার স্ত্রী নার্গিসকে আটক করেছে কালুখালী থানা পুলিশ।
পুলিশ জানায়, মৃত হাবিবুর রহমানের ছেলে চাদ আলী খান বাদি হয়ে ওই দু’জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। কালুখালি থানার ওসি নাজমুল হাসান বলেন, গত বৃহস্পতিবার গরু ব্যবসায়ী তার বাগদুলির বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্ত শুরু করে।
কালুখালি থানার ওসি নাজমুল হাসান জানান, সিদ্দিক মণ্ডলের স্ত্রী সুন্দরী নার্গিসকে ধর্ষণ চেষ্টার দায়ে তাকে হত্যা করা হয়। এরপর স্বামী স্ত্রী মিলে দিনের বেলায়ই গোয়ালঘরে মাটি খুঁড়ে তাতে হাবিবুরের লাশ চাপা দিয়ে দেয়।
রাজবাড়ীতে গরু ব্যবসায়ীকে হত্যা
নিখোঁজের তিন দিন পর রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্ব বাগদুলি গ্রামের হাবিবুর রহমান খান (৬০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ পাশের কালুখালির বড় পাতুরিয়া গ্রামের সিদ্দিক...



