সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাতেমা বেগম নামের একজনকে আটক করেছে। নিহত গৃহবধূ তাসকিয়া খাতুন (৩২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী এবং একই গ্রামের খালেক গাজীর মেয়ে।
নিহতের মেঝো জা পারুল খাতুন জানান, রাত ১টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে অনেক সময় ধরে কান্নাকাটি করছিল। কান্না শুনে তিনি ওদের ঘরে গিয়ে দেখেন তাসকিয়া ঘরে নেই। ছেলে দুটি খাটের ওপর বসে কাঁদছে। এমন সময় তার স্বামী ও বড় ভাসুর তাকে তাসকিয়া বাথরুমে গেছে কি না দেখতে বলেন। কিন্তু বাথরুমে তাকে না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে টর্চ লাইট মারতেই দেখেন তাসকিয়া পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার ঘাড়ে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। সাথে সাথে তিনি চিৎকার দিয়ে তার স্বামী ও ভাসুরকে ডাকেন।
গাবুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম মনজুর হোসেন জানান, রাতে তাসকিয়ার স্বামী ইসমাইল বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, একই গ্রামের সোলায়মান খাঁর ছেলে সাহেব আলীর সাথে তাসকিয়ার পরকিয়ার সম্পর্ক ছিল বলে এলাকায় চাউর রয়েছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাহেব আলীর মা ফাতেমা বেগমকে থানায় আনা হয়েছে। তিনি আরো জানান, হত্যার রহস্য উন্মোচনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
শ্যামনগরে গৃহবধূকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামে...



