নওগাঁর মান্দায় বিদ্যুতায়িত হয়ে নলকূপ বসানো কাজে নিয়োজিত চঞ্চল হোসেন মোল্লা (২৪) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামের সাবের আলীর বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

চঞ্চল উপজেলার গনেশপুর গ্রামের বাঙ্গালপাড়া গ্রামের খাদেম আলী মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকার লোকজনের মাঝে এক শোকের ছায়া নেমে এসেছে।

সাবের আলী জানান, বাড়িতে নতুন নলকূপ বসানোর কাজের জন্য বাঙ্গালপাড়া গ্রাম থেকে তিনজন শ্রমিকের সাথে চুক্তিবদ্ধ হই। কাজ করার সময় লোহার পাইপের মাথা বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইন স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মিস্ত্রি চঞ্চল মোল্লা।

মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বিদ্যুতায়িত হয়ে নলকূপ মিস্ত্রি চঞ্চল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।