ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে জেলার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন সরাইল রিজিয়ন সদর দফতর উত্তর-পূর্ব রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহীদুল ইসলাম, কুমিল্লা সদর দফতরের সেক্টর কমান্ডার মো: মারুফুল আবেদীন, জেলা প্রশাসক মো: শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, ৬০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া বিজিবির ২৫ ও ৬০ ব্যাটালিয়ন সীমান্তবর্তী এ জেলায় মাদকের বিস্তার রোধে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের ২৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯৩০ টাকার এসব মাদক দ্রব্য জব্দ করে।