বরগুনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মজিবুল হক কিসলু। এর আগে রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া
নতুন এই কমিটির বরগুনা জেলা সভাপতি করা হয়েছে রেজাউল করিম রেজাকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে তৌশিকুর রহমান ইমরানকে।