ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সদস্য সাংবাদিক নুরুল আমীন (৬২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে বেশ কিছু দিন ধরে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। অবশেষে গত রোববার রাত ৮টার দিকে তিনি শেষনিঃশ^াস ত্যাগ করেন। তিনি দেশ ডটকম অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক সকালের খবর, শক্তি, আজকের জনতা, গণমুখ, দৈনিক অন্যদিগন্ত পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় দিঘীরচালা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুর শোক জানিয়েছে।
রেহানা বেগম চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মা ফতুল্লা চৌধুরী বাড়ী নিবাসী মরহুম আবদুল বাসেদ চৌধুরীর স্ত্রী ফতুল্লা সরকারি প্রাইমারি স্কুলের সাবেক শিক্ষিকা রেহানা বেগম চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার বিকেল ৫ ঘটিকার সময় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ নাতি-নাতনী এবং বহুগুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সংবাদদাতা।
শোক সংবাদ
সাংবাদিক নুরুল আমীন
ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সদস্য সাংবাদিক নুরুল আমীন (৬২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে...



