কক্সবাজারের পেকুয়ায় মাইনুল ইসলাম মানিক (২৮) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

নিহতের চাচা নুরুল আজিম বলেন, ‘মানিকের বাবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গিয়েছিলেন। মা গিয়েছিলেন পাশের একটি বাড়িতে। ফাঁকা বাড়িতে মানিক ঘরের আঁড়িতে রশি পেচিয়ে আত্মহত্যা করে।’

মানিকের চাচি কমরু বেগম বলেন, ‘বাড়িতে কেউ ছিল না, দুপুরে মানিককে খাবার খেতে ডাকতে গেলে ঘরের তীরে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। শিগগিরই সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানি না।’

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন জানায়, এক যুবক আত্মহত্যা করেছে বলে শুনেছি।