নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রীনিবাসের পাশে আমজাদ হোসেন মৃধার বাড়ির ছাদে অগ্নিকাণ্ডের ঘটনায় বাঁশগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম ফকিরের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। জিডিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, প্রতিবেশী আমজাদ মৃধার বাড়ির ছাদে অগ্নিকাণ্ডের সময় আমি বাসায় ছিলাম। আমার বাড়ির গা ঘেঁষে ভিক্টোরিয়া কলেজের ছাত্রীনিবাস। ওই ছাত্রীনিবাস থেকে একজন ছাত্রী এসে আমাদের জানান, আপনাদের এখানে যেকোনো ছাদে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমার বাড়ির ছাদে উঠে সেই আগুন নিভিয়ে ফেলেন। এই আগুন লাগার কয়েক দিন পর ষড়যন্ত্র শুরু করেন আমজাদ মৃধা। এখন আমজাদ মৃধা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আমজাদ মৃধাসহ পরিবারের সদস্যরা।
তার (আমজাদ) বাড়িতে আগুন লাগার জন্য প্রতিবেশীদের দায়ী করে ফেসবুকে বিভিন্ন ধরনের কথা লিখেছেন। থানায় অভিযোগও দিয়েছেন।
এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ রানা জানান, আমজাদ হোসেন মৃধার বাড়ির ছাদে রান্নার ব্যবস্থা রয়েছে। রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি।
নড়াইল সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, আমজাদ মৃধার বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নড়াইলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রীনিবাসের পাশে আমজাদ হোসেন মৃধার বাড়ির ছাদে অগ্নিকাণ্ডের ঘটনায় বাঁশগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম ফকিরের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। জিডিতে...



