চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে দামুড়হুদার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গরবার রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের ব্যবসায়ী মৃত ওসমান মন্ডলের ছেলে ওবাইদুর রহমান (৫২)। তার প্রথম জানাজা হয় বুধবার সকাল ১০টায় পরানপুর স্কুল মাঠে এবং যোহরের নামাজের পর গোবিন্দপুর কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন করা হয়।

এদিকে ছোট ভাইয়ের জানাজা শেষে ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন বড় ভাই ওলিউল্লাহ ওরফে হবা (৭০)। পরে তাকে বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।