নারায়ণগঞ্জের ফতুল্লায় ভগ্নিপতির ছুরিকাঘাতে খুন হয়েছেন স্ত্রীর বড় ভাই হাশেম মোল্লা (৫০)। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক আলামিন (২৫)।
ছোট বোন পুষ্পাকে নির্যাতন করার প্রতিবাদ করায় ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল রাতে হাশেম মোল্লা মারা যান।
ঘাতক আলামিন ফতুল্লার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে ও নিহত হাশেম মোল্লা একই এলাকার মৃত নূর হোসেনের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, ফতুল্লার চর কাশিপুর এলাকার আল আমিনের সাথে ১৫ বছর আগে একই এলাকার পুষ্পার বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় স্ত্রী পুষ্পাকে নির্যাতন করত আল আমিন।
এ নিয়ে একাধিকবার বিচার সালিস হয়। কয়েকদিন আগেও তাদের নিয়ে সালিস হয়েছে। এরপরও মঙ্গলবার রাতে আল আমিন তার স্ত্রীকে মারধর করলে হাশেম মোল্লা প্রতিবাদ করেন। এতে আলামিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মধ্যরাতের তিনি মারা যান।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ফতুল্লায় বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় বড় ভাই খুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভগ্নিপতির ছুরিকাঘাতে খুন হয়েছেন স্ত্রীর বড় ভাই হাশেম মোল্লা (৫০)। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক আলামিন (২৫)।ছোট বোন পুষ্পাকে নির্যাতন করার...



