নবাবগঞ্জের অদূরে হালুয়া ঘাট গ্রামের মৃত আব্দুল আজিজের দুই ছেলে মো: তাহাজুল ইসলাম ও মো: এনামুল হকের দুইটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টার সময় বৈদ্যুতিক শট সার্কিটের দ্বারা এ আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুই পরিবারের প্রায় দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।