বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক সাংগঠনিক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের মেজবান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি ও সদস্য তাজুল ইসলাম পাঠান।
দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ হাসান ও মিজান মাস্টারের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সেলিম, মনির ফরাজী, ভিপি মাহফুজ সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ মূসা, মিজানুর রহমান, নয়ন মাস্টার, কুমিল্লা মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন, বিএনপি নেতা মুজিব মুন্সি, কবির উদ্দিন সরকার, হানিফ ভূঁইয়া,সাকিল মুন্সি, ইব্রাহিম ঠিকাদার, আব্দুল সামাদ, মাসুম বিল্লাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঞ্জু সরকার, সফিউল্লাহ মানিক, যুবদল নেতা আবদুল আলিম পাঠান, দেলোয়ার হোসেন, হাজী মীর হোসেন, আবু মূসা সরকার, ছাত্রদল নেতা আসিফ কবির, মাহামুদুল হাসান তামিম, শরিফ উদ্দিন, এস এম ইমরান হাছান, যুবদল নেতা মোহাম্মদ নুরুজ্জামান, রকিবুল হাসান রাকিব, জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মনির নিজামী, দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা জুয়েল মোল্লা, শাহজামান মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।



