সিরাজগঞ্জের বেলকুচিতে নিজের শিশু কন্যাকে হত্যার দায়ে বদিউজ্জামান (২৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে পেনাল কোডের ২০১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত বছর এবং আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে। ওই আদালতের স্টেনোগ্রাফার মো: রবিউল হাসান সরকার তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বদিউজ্জামান ও স্ত্রী সুন্দরী খাতুনের সংসারে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম নেয়। দ্বিতীয় দফায় সুমাইয়া নামে আরো একটি কন্যা সন্তান জন্ম হওয়ায় বাবা অসন্তুষ্ট ছিল। তিনি তার স্ত্রীকে মাঝেমধ্যেই ওই কন্যাকে মেরে ফেলার হুমকি দিতেন। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে ৯ মাসের ঘুমন্ত কন্যাকে নিয়ে পায়ের তলায় পিষে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় শিশুটির মা সুন্দরী খাতুন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘদিন পরে আসামি বদিউজ্জামান গ্রেফতার হন। তারপর শুনানি শুরু হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামি বদিউজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের শিশু কন্যা হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জের বেলকুচিতে নিজের শিশু কন্যাকে হত্যার দায়ে বদিউজ্জামান (২৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে পেনাল কোডের ২০১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা...



