পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় আবু সা‌লেহ ফরাজী (৫০) না‌মে এক দিনমজু‌রের লাশ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ।

শ‌নিবার উপ‌জেলার উত্তর মিঠাখালী গ্রা‌মের বসতবা‌ড়ির রান্নাঘর থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থে‌কে স্ত্রী ক‌কিলা বেগম পালাতক র‌য়ে‌ছে। নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রা‌মের মৃত বা‌রেক ফরাজীর ছে‌লে।

জানা ‌গে‌ছে, প্রথম স্ত্রী মারা যাবার প‌র গত পাঁচ বছর আগে একই গ্রা‌মের আলো ফরাজীর মে‌য়ে কো‌কিলা বেগম‌কে বি‌য়ে ক‌রেন। এ দম্প‌তি নিঃসন্তান ছি‌লেন। সম্প্রতি দাম্পত‌্য কলহ‌ের জের ধ‌রে স্ত্রী কো‌কিলা বাবার বা‌ড়ি চ‌লে যান। শুক্রবার স্বামী আবু সা‌লেহ শ্বশুরবা‌ড়ি থে‌কে স্ত্রী‌কে নিজ বা‌ড়ি‌তে নি‌য়ে আসেন। স্ত্রী বা‌ড়ি‌তে ফি‌রে দে‌খেন এন‌জিও থে‌কে পাওয়া এক‌টি গাভী স্বামী তা‌কে না জা‌নি‌য়ে বি‌ক্রি ক‌রে দিয়েছেন। এ নি‌য়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। শ‌নিবার সকা‌লে প্রতি‌বে‌শীরা ওই দিনমজু‌রের লাশ রান্নাঘ‌রে প‌ড়ে থাক‌তে দে‌খে থানায় খবর দেন। এদি‌কে, ঘটনার পর কো‌কিলা পা‌লি‌য়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবা‌ড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বাদল ব‌লেন, গ্রামবাসী‌দের মাধ‌্যমে খবর পে‌য়ে লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য জেলা ম‌র্গে পাঠানো হয়েছে।