দৈনিক নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সংবাদদাতার বড় ভাই সাবেক ইউপি সদস্য মো: সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে বার্ধক্যজনিত রোগে তিনি নাসিরনগর উপজেলা সদরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

ইন্তেকালের সময় তার বয়স ৭৫ বছর। তার স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রয়েছে। তিনি নাসির নগর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পেশায় তিনি ছিলেন বস্ত্রব্যবসায়ী। শনিবার আসরের নামাজের পর মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।