বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ বলেছেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে জাতিকে অন্ধকারে রেখে অবৈধ সরকার ক্ষমতায় থাকতে পারে না, তাই অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে।
শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক প্রতিবাদ মিছিল-উত্তর সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, মানুষের কাছে দেশের উন্নয়নের জোয়ারে ভাসছে বলে যে মিথ্যা বাহানা এবং প্রতারণা করেছিল তার বাস্তব চিত্র এখন জাতি দেখতে পাচ্ছে।
তারা বলেন, বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্নীতিগ্রস্ত খাতে পরিণত করা হয়েছে। তাই সকালে-বিকেলে, রাতে-দুপুর, অফিস-আদালত, স্কুল-কলেজ সর্বস্তরের আজ বিদ্যুতের জন্য হাহাকার। বিদ্যুতের অভাবে আজকে কলকারখানার উৎপাদন বন্ধ, মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সরকার কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে বিদ্যুতের লোডশেডিংয়ের সিডিউল তৈরিতে ব্যস্ত। এহেন ন্যাক্কারজনক ঘটনার আমরা তিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িত সকলকে আইনের আওতায়েনের শাস্তির দিতে হবে।
নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ রেদওয়ান ও মাওলানা জামাল হোসেনের নেতৃত্বে মিছিলটি নগরীর কালিরবাজার বাসস্ট্যান্ড থেকে শুরু করে খানপুর মেট্রো হলের দিকে অগ্রসর হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের কর্মপরিষদের অন্যতম সদস্য এইচ এম নাসির উদ্দিন ও আবু তালহা, ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শফিউল্লাহ, বন্দর দক্ষিণ থানার আমির ফজলুল হাই জাফরী, বন্দর উত্তর থানার আমির জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমির মাহবুব আলম, আবুল কালাম আজাদ, মাওলানা হাবিবুর রহমান, সরোয়ার হোসাইন প্রমুখ।



