ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২৩ ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা ২০২১-২২ এর বাজেটের তিন গুণের চেয়েও বেশি। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্সে মেয়র নায়ার কবির এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে তিন কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল কুদ্দুস, এডিসি জেনারেল মোহাম্মদ রুহুল আমিন, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাওসার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২৩ ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা ২০২১-২২ এর বাজেটের তিন গুণের চেয়েও বেশি। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া...



