বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খলিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে সভাপতি এবং মাশিকাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোকতল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি হুমায়ুন কবির সরকার, আলী আহাম্মদ, খালিদ হোসেন, নজরুল ইসলাম, কাজী আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নানু মিয়া সরকার, অর্থ সম্পাদক নুরুল আমিন, শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম ভূঁইয়া, প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক নাসরিন আক্তার, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম এবং কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ, কবির হোসেন ও গোলাম কিবরিয়া।