ফেসবুক, ইমোতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার প্রেমের সম্পর্ক গড়ে তোলে শতাধিক নারীর সাথে। এরপর তাদের সাথে একান্ত সময়ের ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইলিং করে হাতিয়ে নিতো টাকা। এমন অভিযোগে নাদিম হাসান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সদরের পানাম আমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাদিম হাসান দালালপাড়া এলাকার মৃত কাদির মিয়ার ছেলে। এ সময় তার কাছে ব্ল্যাকমেইল করে আদায় করা নগদ ৪০ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নাদিম হাসান নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। সে শতাধিক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে আপত্তিকর ছবি ভিডিও ধারণ করতেন। তাদের কাছ থেকেই ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করত। আটকের সময় নাদিমের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলে অসংখ্য আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে। আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে শতাধিক মেয়ের সাথে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছে নাদিম।
শতাধিক তরুণীর সাথে প্রেম, অবশেষে ডিবির হাতে গ্রেফতার
ফেসবুক, ইমোতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার প্রেমের সম্পর্ক গড়ে তোলে শতাধিক নারীর সাথে। এরপর তাদের সাথে একান্ত সময়ের ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইলিং করে...



