নয়া দিগন্তে খবর প্রকাশের পর জমি ও রাস্তা পেল ভোগান্তির শিকার নয় পরিবার। ‘নালিতাবাড়ীতে রাস্তা মাটি কেটে নেয়ায় ভোগান্তিতে ৯ পরিবার’ শিরনামে গত ৬ জুন দৈনিক নয়া দিগন্তের অষ্টম পৃষ্ঠায় একটি সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অস্থায়ী দায়িত্ব) মোস্তাফিজুর রহমানের নজরে আসে। সংবাদ প্রকাশের দিনই তিনি স্থানীয় সহকারী (ভূমি) কর্মকর্তার মাধ্যমে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরে রাস্তার মাটি কেটে নেয়া হাজী লস্কর মিয়ার চার ছেলে ও ভুক্তভোগী ৯ পরিবারের সদস্যদের নিয়ে তিনি বিষয়টি সুরহার জন্য বসেন। এতে উভয়পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে নালিতাবাড়ী উপজেলার পাখিয়াতলা মৌজায় সরকারি কবুলিয়াত সূত্রে রাস্তাসহ ৬৭ শতাংশ জমি আবেদ আলীকে সরজমিন বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আল মামুন, সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম, রুকুনুজ্জামান, সরকারী ভূমি পরিমাপক শহিভুল্লাহ, স্থানীয় বেসরকারি ভূমি পরিমাপক নমরুদ্দিন ও এলাকাবাসীর উপস্থিতিতে রাস্তাসহ ৬৭ শতাংশ বুঝিয়ে দেয়া হয়।
রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আল মামুন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাগজপত্র যাচাই-বাছাই করে আবেদ আলীকে জমি বুঝিয়ে দেয়া হলো। কারো আপত্তি থাকলে সংশ্লিষ্ট দফতরে আবেদন করতে পারেন।
নয়া দিগন্তে সংবাদ প্রকাশ
জমি ও রাস্তা পেল ভোগান্তির শিকার ৯ পরিবার
নয়া দিগন্তে খবর প্রকাশের পর জমি ও রাস্তা পেল ভোগান্তির শিকার নয় পরিবার। ‘নালিতাবাড়ীতে রাস্তা মাটি কেটে নেয়ায় ভোগান্তিতে ৯ পরিবার’ শিরনামে গত ৬ জুন...



