দৈনিক নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সংবাদদাতা আছমত আলীর বড় ভাই সাবেক ইউপি সদস্য মো: সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল শনিবার দুপুরে বার্ধক্যজনিত রোগে তিনি নাসিরনগর উপজেলা সদরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন বস্ত্র ব্যবসায়ী। শনিবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



